ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:০২:৩৩ অপরাহ্ন
ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, রাজশাহীর সোনালী আঁশ পাটের ঐতিহ্য কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্র্যাকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবারও বিশ্ববাজারে পরিচিত করা সম্ভব।

শুক্রবার (১৫ মে) সকালে রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত ব্র্যাক বার্ষিক প্রতিবেদন-২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রয়াত ব্র্যাক প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছোট একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা, ব্যাংকিং, ব্যবসা ও সেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন খাতে ব্র্যাক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাককে অত্যন্ত সম্মান করেন এবং আগামী দিনে স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির সহযোগিতা প্রত্যাশা করেন| তিনি বলেন, ৯১ সালের ছোট্ট ব্র্যাক আজ সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। বর্তমান গণতান্ত্রিক সরকার আশা করে, আগামী দিনে ব্র্যাক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, বাংলাদেশ পুলিশ-এর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, জেলা প্রশাসক মো. কাজী শহিদুল এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় সহায়তা পেয়েছেন ১১ হাজার ৪৫১ জন এবং ১ হাজার ৫৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা দেওয়া হয়েছে।

মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে প্রায় ২১ লাখ সদস্যের মধ্যে ৮৭ দশমিক ৮৯ শতাংশ নারী। এছাড়া ৯৩৮ জন বেকার যুবককে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগে ১ লাখ ৪৮ হাজার ৯৯৮ জনকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনা হয়েছে। ৮৪ হাজার ৫০৬ জন গর্ভবতী নারী পূর্ণাঙ্গ প্রসবপূর্ব সেবা পেয়েছেন এবং ৪৫ হাজার ৬৩৮টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের চক্ষু পরীক্ষা এবং ২ হাজার ১৭৩টি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

এছাড়াও শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতা এবং নারী-পুরুষের সমঅধিকার বিষয়ে বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান