ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফেনীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১০:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১০:১৯:১৬ অপরাহ্ন
ফেনীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন গ্রেফতার ফেনীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন গ্রেফতার
ফেনীর দাগনভূঞায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৯টায় ফেনীর দাগনভূঞা থানার ফাজিলেরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলাউদ্দিন (৫০) ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশেমপুর গ্রামের মৃত বদু মিয়ার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী শিশু সুমন হোসেন সাকিব (১১) ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশেমপুর গ্রামের শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি আলমারির দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

অভিযোগে বলা হয়, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন শিশুটিকে টাকা-পয়সার লোভ দেখিয়ে একই গ্রামের মুছা মিয়ার বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে গিয়ে পায়ুপথে ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়।

একইভাবে (১ মে) আবারও কাজ শেষে ফেরার পথে আলাউদ্দিন ও অপর আসামি আব্দুর রাজ্জাক শিশুটিকে একই স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ৮ মে অভিযুক্তরা শিশুটিকে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা আলাউদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। পরে শিশুটির কাছ থেকে ধারাবাহিক নির্যাতনের বিষয়টি জানতে পারেন স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৯ মে ফেনী মডেল থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-২৫।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান পলাতক আসামির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা