ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:১০:৩৪ অপরাহ্ন
শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি। এসময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন-বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে, শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে, চীন-যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যত গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। এসময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্টক বেসেন্টসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
 
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য বলছে, বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। একে অপরকে সহযোগিতা করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
 
বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি।
 
তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি, তখন উভয় পক্ষই লাভবান হয়; আর যখন মুখোমুখি সংঘাতে জড়াই, তখন দুই পক্ষকেই মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত।
 
অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, চীন-যুক্তরাষ্ট্র একসঙ্গে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। বৈঠকে শেষে আলোচনা ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান ট্রাম্প।
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারা আমার জন্য সম্মানের। আর চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।
 
এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজকীয় সংবর্ধনা জানানোর পাশাপাশি ট্রাম্পকে গার্ড অব অনার দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। একপর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান