ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৬:৩৫:৩৩ অপরাহ্ন
মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মৃতঃ আমজাদ হোসেন মীরের ছেলে আব্দুল খালেকের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বাকশৈল গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে মীর মোঃ আব্দুল কাদের বাদী হয়ে ডেপুটি কমিশনার ট্যাক্স সার্কেল - ০২২ ভবানীগঞ্জ রাজশাহী জোন বরাবর একই গ্রামের বিবাদী খালেকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। 

বিবাদী খালেক তফসিল ভুক্ত মহামান্য হাইকোর্ট এর আপিল সিভিল রিভিশন মামলা নম্বর ৫৪৮৩/২০০৪, বর্তমানে আপিল মামলাটি বিচারাধীন অবস্থায় আব্দুল খালেক মীর স্হানীয় পৌরসভা থেকে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন না করে ৪ তলা বাড়ি নির্মাণ করেছে। যাহা ইমারত নির্মাণ ও পূর্ণ নির্মাণ স্হানীয় পৌরসভা আইন ২০০৯ ধারার ৩৫ এর (১) (২) ও (৩) প্রবিধান লঙ্ঘন করে  নকশা ও প্ল্যান পাশ না করে সে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করেন। ৯০ লক্ষ টাকা ব্যয় করে বাড়ি নির্মাণ করলেও তিনি গত অর্থ বছরে আয়কর জমা দেন নাই।

এছাড়াও কেশরহাট বাজারে মেসার্স শিফা বস্ত্রালয় নামে একটি বিরাট কাপড়ের ব্যবসা করে আসছে, যার বিনিয়োগ ২ কোটি ৫০ লক্ষ টাকা। স্থানীয় এনজিও এবং ব্যাংকে তার স্থায়ী আমানত আছে। জমির পরিমাণ প্রায় ১৪/১৫ বিঘা, সম্প্রতি কেশরহাট বাসনপট্টি ১ টি দোকান ঘর ক্রয় করে ২৫ লক্ষ টাকা দিয়ে সেখানে সেন্ডেল জুতা ঘর হিসাবে মাসিক ১২ হাজার টাকা দিয়ে ভাড়া দিয়েছে। আব্দুল খালেক লক্ষ লক্ষ আয় করলেও বিগত ১৫/২০ বছর ধরে সরকারকে কোনো ট্যাক্স দেয় নাই। এমতাবস্থায় আব্দুল খালেক লক্ষ লক্ষ টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করেন মামলার বাদী আব্দুল কাদের মীর।

এই বিষয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার সার্কেল ভবানীগঞ্জ /০২২ ভবানীগঞ্জ, কর অঞ্চল, রাজশাহী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী