ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৭:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৭:০০:৪২ অপরাহ্ন
নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা (৭২) নামের বৃদ্ধা এক নারী মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত তাহেমন নেছা উপজেলার চম্পকদি গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে দাদি তাহেমন নেছা নাতনি জেরিন আক্তারকে (৭) সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গেলে দাদির হাত ফসকে নাতনি পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন দাদি তাহেমন নেছা। এ সময় জেরিনকে এলাকাবাসী জীবিত উদ্ধার করতে পারলেও দাদি পানিতে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দাদিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা দাদি এবং নাতনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতে চিকিৎসক দাদি তাহেমন নেছাকে মৃত্যু ঘোষণা করেন। নাতনি জেরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। দাদি মারা গেছেন আর নাতনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন, তবে সুস্থ আছে। আহত শিশু জেরিনের বাবা সিরাজ মাঝি একজন সেনা সদস্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী