ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৫:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৫:৫৬:২১ অপরাহ্ন
কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া এনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। কারারক্ষী ও বন্দীদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কারাগারের ভেতরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সেলুন চালু করা হয়েছে। সোমবার (১১ মে) আনুষ্ঠানিকভাবে এ সেলুনের উদ্বোধন করা হয়।

কারা সূত্রে জানা গেছে, সিনিয়র জেল সুপার আল মামুন দায়িত্ব গ্রহণের পর কারারক্ষীরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চুল কাটার সুবিধা নিশ্চিত করার দাবি জানান। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাত্র তিন সপ্তাহের মধ্যে কারাগারের অভ্যন্তরে আধুনিক ও সুসজ্জিত সেলুন স্থাপন করা হয়।

কারারক্ষীরা জানান, দীর্ঘদিন ধরে তারা একটি পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে সেবা পাওয়ার প্রত্যাশা করছিলেন। নতুন সেলুন চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য তারা কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে বন্দীদের জন্য নির্ধারিত সেলুনটিও সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। পুরনো ও জরাজীর্ণ সরঞ্জামের পরিবর্তে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর সামগ্রী। পাশাপাশি সেলুনের অভ্যন্তরীণ পরিবেশকে আরও স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক করতে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

বন্দীরা জানিয়েছেন, আগে জরাজীর্ণ পরিবেশে সেবা নিতে নানা ভোগান্তির মুখোমুখি হতে হতো। নতুন সেলুন চালু হওয়ায় তারা এখন অনেক স্বস্তি অনুভব করছেন। তাদের মতে, আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ সংশোধনাগার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

কারা কর্তৃপক্ষের এ উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিনিয়র জেল সুপার আল মামুনের সময়োপযোগী উদ্যোগ কারাগারের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কর্মিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার