ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার

কুড়িগ্রামে গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:৪৯:৫৮ অপরাহ্ন
কুড়িগ্রামে গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৫০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, সকালে খাইরুল ইসলাম নিজ বাড়ির গোয়াল ঘর থেকে গরুর গোবর পরিষ্কার করে পাশের একটি গাছ বাগানে ফেলতে যান। সেখানে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যাওয়ার সময় পাশে থাকা একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে তার হাত লাগে। এতে তারটি ছিঁড়ে তিনি বিদ্যুতায়িত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় পান।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আবেদন করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার