ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রুপোলি পর্দার শৌখিনীরা শেখালেন গরমের স্টাইল

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৬:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৬:২৩:০৩ অপরাহ্ন
রুপোলি পর্দার শৌখিনীরা শেখালেন গরমের স্টাইল ছবি: সংগৃহীত
গরমের পোশাক হবে একটু হালকা। রঙে তো বটেই। ফিটিংয়েও। আড়ে-বহরে একটু বেশি জায়গা দেবে শরীরকে। যাতে হাওয়া খেলে, অস্বস্তি না হয়। দুনিয়া জুড়ে যে অ্যান্টি-ফিটের বোলবোলাও, তার কারণ এগুলিই। কিন্তু অনেকেরই ধারণা, পোশাক যদি শরীরের গড়নকে একটু প্রশংসনীয় রূপ না দেয়, তা হলে অমন সাজের মানে কী! দেখতেও তো ভাল লাগবে না। সেই ধারণাকে ভুল প্রমাণ করতেই পর্দার শৌখিনীরা শেখালেন গরমের অ্যান্টি ফিট সাজেও কী ভাবে গ্ল্যামারাস দেখানো যায়।

তমন্না ভাটিয়া: তমন্না এই গরমে পরেছেন একটি ঢোলা সাদা টি-শার্ট আর ওয়াইড লেগ্ড জিন্‌স। এই পোশাক পরে একটি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। আর ওই পোশাকেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গাউন, শাড়ি, জমকালো পোশাক থেকে সমস্ত আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন তমন্না। কারণ, তাঁর জিন্‌সের বিশেষ কাটওয়ার্ক। তমন্নার বরফ-নীল জিন্‌সে কোমরের দু‘পাশে ফুলের পাপড়ির মতো কাটওয়ার্ক করে তার সীমানা বরাবর গেঁথে দেওয়া হয়েছে ঝলমলে আমেরিকান ডায়ামন্ড। এর সঙ্গে ঢোলা সাদা ঢি-শার্টটিকে কোমরের উপরে গিঁট দিয়ে বেঁধে ক্রপ টপের আদল দিয়েছেন তমন্না। গলায় পরেছেন সরু চেনের নহর।

ইশা সাহা: টলিউড অভিনেত্রীর গরমের সাজটি চোখ টানা। তিনি পরেছেন প্যাস্টেল পিংক রঙের সুতির স্লিভলেস ড্রেস। ভি গলা আর এ লাইন কাটের জামাটি প্রয়োজনের থেকে সামান্য বেশি বড়। অথচ তাতে ফিটিংয়ের কোনও খামতি চোখে পড়ছে না। বরং দেখে আরাম লাগছে। ইশার সুতির ওভারসাইজড এ লাইন ড্রেসকে দেখতে আরও ভাল লাগছে, তার উপরে রঙ্গন ফুলের ব্লকপ্রিন্টের জন্য হালকা গোলাপির উপর গাঢ় গোলাপি, লাল রঙের ফুলের তোড়া আর সবুজ পাতার কারিকুরি এক লহমায় ইশার পোশাকটিকে করে তুলেছে গ্রীষ্মের এবং বৃষ্টির দিনের আদর্শ সাজ। এর সঙ্গে কোনও গয়না পরেননি ইশা। শুধু হাতে একটি স্মার্ট ওয়াচ আর সুন্দর ভাবে ম্যানিকিয়োর করা সাদা নেলপলিশ লাগানো আঙুলেই সম্পূর্ণ হয়েছে সাজগোজ।

ভূমি পেডনেকর: ভূমির সাজটির মূল আকর্ষণ তার ফুলস্লিভ পাফ ব্লাউজ। গলা বন্ধ, হাতও ঢাকা অথচ তা সত্ত্বেও কী আরামদায়ক দেখাচ্ছে। ওই ব্লাউজে অষ্টাদশ শতকের ইউরোপীয় গাউনের আদলে তৈরি বিশপ হাতা আর নেক প্যানেলে ছোট ছোট প্লিট বা কুচির কাজ। হানিকম্ব করা কলারে সাদা শিফনের ব্লাউজে ভূমি হয়ে উঠেছেন মোহময়ী। সঙ্গের নরম জর্জেটের লেবু-সবুজ শাড়িটিও গরমে অস্বস্তি না বাড়িয়ে ভাল দেখাবে। এই ব্লাউজ আর শাড়ির সঙ্গে উঁচু করে চুল বেঁধেছেন ভূমি। কানে ঝুলিয়েছেন শ্যান্ডেলিয়র। গরমের বিয়েবাড়ি বা পার্টিতে যে কোনও দিন এই সাজ সমস্ত নজর নিজের দিকে কাড়বে।

সারা আলি খান: সারা যা পরেছেন, তা জেন জি-কে অনুপ্রাণিত করবে। পোশাকে আরাম এবং কেতা— দু’দিক বজায় রেখেই গত ভাঙতে চায় জেন জি। সারাও তাই করেছেন। তিনি অফিস স্যুটকে বানিয়ে নিয়েছেন পার্টি ওয়্যার। তবে অ্যান্টি ফিট পোশাক পরেছেন তিনিও। সারা পরেছেন উঁচু কোমরে এবং ঢোলা পায়ের ওয়াইড লেগড ট্রাউজ়ার। আর তার সঙ্গে পরেছেন করসেট টপ। যা দেখতে অনেকটা কলার দেওয়া সাদা ফরম্যাল শার্টের মতো। তাতে অফিসের পোশাকের মতো টাই-ও ঝুলছে। কিন্তু এ শার্টের কাঁধ-গলা এবং পিঠের অনেকটা অংশ উন্মুক্ত। ফলে গরমে হাঁসফাঁস করার কোনও সুযোগ নেই। কালো ট্রাউজারের পা চওড়া হওয়ায় গরম করবে না। সব মিলিয়ে পার্টিওয়্যার হিসাবে কেতাদুরস্ত হয়েও আরামদায়ক ওই পোশাক। এর সঙ্গে সারা পরেছেন লম্বা ঝুলের হিরের দুল আর ঠোঁট রাঙিয়েছেন গাঢ় লাল লিপস্টিকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক