ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের মাতা ও নেসকোর কর্মচারী ইউনিয়নের নেতা মিলনের সহধর্মিণীর জানাযা নামাজ অনুষ্ঠিত আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা সিংড়ায় কচু চাষে সফল দুই বন্ধু ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতার বসানোর ঘোষণা শুভেন্দু অধিকারীর এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী রুপোলি পর্দার শৌখিনীরা শেখালেন গরমের স্টাইল মুমিনুলের ডাবল মাইলফলক বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন এর যুগ্ন সাধারণ সম্পাদক মুমিত হাসানের পদত্যাগ রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’ নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে“পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত রুয়েটের সেলিম হলে আর্থিক অনিয়মের অভিযোগে ফের আলোচনায় কর্মচারী শিমুল; তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত গির অরণ্যের নিষিদ্ধ চত্বরে গিয়ে বিতর্কে রকুল! ‘কোনও ভাবেই মানা যায় না’! ইরানের শান্তিপ্রস্তাব নাকচ করে বললেন ট্রাম্প

‘কোনও ভাবেই মানা যায় না’! ইরানের শান্তিপ্রস্তাব নাকচ করে বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন
‘কোনও ভাবেই মানা যায় না’! ইরানের শান্তিপ্রস্তাব নাকচ করে বললেন ট্রাম্প ছবি: সংগৃহীত
ইরানের নতুন শান্তিপ্রস্তাব খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তেহরানের প্রস্তাব কোনও ভাবেই মানা সম্ভব নয়।

আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তানের মাধ্যমে শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল তেহরান। ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা গিয়েছে, ওই প্রস্তাবে একাধিক শর্তের কথা জানানো হয়েছে। যেমন যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আবার হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম ক্ষমতা বজায় রাখার আর্জিও জানিয়েছে ইরান।

হরমুজে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাবও দিয়েছে ইরান। এর পাশাপাশি তেল বিক্রির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা ৩০ দিনের জন্য প্রত্যাহার করার কথাও জানিয়েছে ইরান। লেবাননের হিজবুল্লা সমর্থিত সংবাদমাধ্যম ‘অল ময়াদিন’-এর প্রতিবেদন অনুসারে, আপাতত পাকিস্তানের মাধ্যমে কথাবার্তা চালিয়ে যাবে ওয়াশিংটন। অন্য দিকে, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মার্কিন প্রস্তাব মোতাবেক ২০ বছরের জন্য নয়, তার কম মেয়াদের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করতে প্রস্তুত। তবে কোনও পরমাণুকেন্দ্র ধ্বংস করতে নারাজ তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’

রাজশাহী সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসক ‘রাজশাহী নগরীতে নতুনভাবে ঢেলে সাজাতে চাই’