ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ

পুণ্ড্র ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৫:০৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৫:০৬:০০ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|

“উদ্যোগে স্বপ্ন, উদ্ভাবনে ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়|

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৪ জন উদ্যোক্তা তাদের প্রজেক্ট, প্রোডাক্ট ও সেবা নিয়ে এ উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করে| সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র|

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস-চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সদস্য আয়শা বেগম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ খাইরুল ইসলাম, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আব্দুল কাদের, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী হাসান, প্রক্টর মোঃ আতিকুর রহমান, বিজনেস ক্লাবের সভাপতি ও  সহকারী অধ্যাপক মোছা. শেলী খাতুন, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন|

উদ্যোক্তা মেলায় হস্তশিল্প, আচার, চকলেট, কেক, পোশাক, মেকআপ ও প্রসাধন সামগ্রী, হাতে তৈরি গহনা, কসমেটিক্স, অর্গানিক খাদ্য সামগ্রী প্রভৃতির পসরা সাজিয়েছিল নবীন শিক্ষার্থী উদ্যোক্তারা| এছাড়াও মেলার মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়| শিক্ষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন