পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে উদ্যোক্তা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
“উদ্যোগে স্বপ্ন, উদ্ভাবনে ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়|
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসায় শিক্ষা অনুষদের বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৪ জন উদ্যোক্তা তাদের প্রজেক্ট, প্রোডাক্ট ও সেবা নিয়ে এ উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করে| সকালে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র|
এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস-চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সদস্য আয়শা বেগম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ খাইরুল ইসলাম, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আব্দুল কাদের, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী হাসান, প্রক্টর মোঃ আতিকুর রহমান, বিজনেস ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. শেলী খাতুন, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| উদ্বোধনের পর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন|
উদ্যোক্তা মেলায় হস্তশিল্প, আচার, চকলেট, কেক, পোশাক, মেকআপ ও প্রসাধন সামগ্রী, হাতে তৈরি গহনা, কসমেটিক্স, অর্গানিক খাদ্য সামগ্রী প্রভৃতির পসরা সাজিয়েছিল নবীন শিক্ষার্থী উদ্যোক্তারা| এছাড়াও মেলার মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়| শিক্ষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে|