ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেব’, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আরাফাতকে হত্যা, ৩ আসামির স্বীকারোক্তি আত্রাইয়ে বিপুল পরিমান অ্যাম্পুল ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি রাব্বি গ্রেফতার মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার ​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার দুই বছর মুনাফা নেই, রাজশাহীতে আমানতকারীদের মানববন্ধন আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: থালাপতি বিজয় বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি! গরম এবং ঘামে কেশ ভাল রাখার ৫ কৌশল জেনে নিন ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে: ইরান আদালতে বিচারকের সামনেই ‘বিষপান’ নারীর শ্রীলঙ্কায় কিশোরীকে যৌন নিপীড়ন, শীর্ষ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার চলতি সপ্তাহেই বাজারে আসছে রাজশাহীর আম সিগারেট জ্বালানোর চেষ্টা, বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাহাত হোসেন রিফাতকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার মামলা নং-১৫, তারিখ ৭ মে ২০২৫-এর এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি রাহাত হোসেন রিফাত চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।

শনিবার (৯ মে) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিফাত সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।


রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মামলাটি ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯৫/১০৫ ধারায় উল্লেখ করা হলেও শাওন হত্যা মামলার সঙ্গে ধারার বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার