শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রাহাত হোসেন রিফাতকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়তলী থানার মামলা নং-১৫, তারিখ ৭ মে ২০২৫-এর এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি রাহাত হোসেন রিফাত চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।

শনিবার (৯ মে) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রিফাত সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।


রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মামলাটি ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯৫/১০৫ ধারায় উল্লেখ করা হলেও শাওন হত্যা মামলার সঙ্গে ধারার বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]