ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৩:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৩:১২:২৫ অপরাহ্ন
সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মোঃ সুমন প্রকাশ সোহরাব আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বুধবার (৭ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহরাব আলী (৪৪), সে 
ট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকার মো. রাজু ওরফে ওসমান গনির ছেলে। 

র‌্যাব-৭ জানায়, নিহত সাজ্জাদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন সিএনজি চালক। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ১২টার দিকে বাড়ির পাশের একটি গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিন পর, ১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, আনোয়ারা থানার ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় একটি পুকুরে হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহের গলায় জবাইয়ের চিহ্ন এবং বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে নিহতের বাবা তার পরনের কালো ট্রাউজার, হাফ প্যান্ট ও কফি রঙের গেঞ্জি দেখে মরদেহটি সাজ্জাদের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর-১১ এবং এতে পেনাল কোড ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার পলাতক আসামি সোহরাব আলী কর্ণফুলী থানা এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা