ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য তিনগুণ বাড়িয়েছে ফিফা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৫২:১৭ অপরাহ্ন
বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য তিনগুণ বাড়িয়েছে ফিফা ছবি: সংগৃহীত
বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচনা কম হচ্ছে না। কিন্তু সেই সমালোচনাকে যেন পাত্তাই দিচ্ছে না ফিফা। সমালোচনার মধ্যেই বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য তিন গুণ বাড়িয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এবারের বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ১৯ জুলাই, মেটলাইফ স্টেডিয়ামে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের এ স্টেডিয়ামের ‘ক্যাটাগরি-১’ টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার, বাংলাদেশি অর্থমূল্যে যা ১৩ লাখ ৫২ হাজার টাকার কিছু বেশি।

কিন্তু সেই ফ্রন্ট ক্যাটাগরির টিকিট প্রায় ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ৩২ হাজার ৯৭০ ডলার (৪০ লাখ ৫৮ হাজার টাকার বেশি) করেছে ফিফা।

ফাইনালের এমন টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে এরই মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য টিকিটের মূল্য কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন এবং ফিফার কাছে আরও স্বচ্ছতা দাবি করেন।

এর আগ ফাইনালের ক্যাটাগরি-১ টিকিটের মূল্য যে ১০ হাজার ৯৯০ ডলার ছিল, ওই একই দামে কিনতে পারবেন শুধু হুইল চেয়ার ব্যবহারকারী কিংবা বিশেষ সুবিধাসংবলিত ব্যক্তিরা। বাকিদের জন্য ওই ক্যাটাগরির টিকিট কিনতে গুনতে হবে তিন গুণ বেশি অর্থ।

শুধু ফাইনাল নয়, দাম বেড়েছে সেমিফাইনালের টিকিটেরও। ১৪ জুন টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে ১১ হাজার ১৩০ ডলার, ৪ হাজার ৩৩০ ডলার, ৩ হাজার ৭১০ ডলার ও ২ হাজার ৭০৫ ডলার।

এভাবে উদ্বোধনী ম্যাচসহ আরও অনেক ম্যাচেরই টিকিটের দাম কয়েকগুণ বেড়ে গেছে। টিকিটের এমন মূল্য বৃদ্ধির পেছনে ডাইনামিক প্রাইসিংকে ‘অস্বচ্ছ’ আখ্যা দিয়ে এই নীতির ব্যাখ্যা জানতে চেয়েছেন নিউ জার্সির ডেমোক্র্যাট প্রতিনিধি নেলি পাউ ও ফ্র্যাঙ্ক প্যালেন জুনিয়র। আর এই নীতির কারণে সমর্থকদের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে,  সে ব্যাপারে ফিফা কী ভাবছে, সেটাও জানতে চেয়েছেন তারা।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এমন ‘অতিরিক্ত’ মূল্যকে সমর্থন করেছেন। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় এক কনফারেন্সে তিনি বলেছেন, ‘আমাদের বাজারের বাস্তবতা দেখতে হবে। আমরা এমন একটি দেশে আছি, যেখানে বিনোদন শিল্প বিশ্বের সবচেয়ে উন্নত। তাই বাজারদরের ভিত্তিতেই মূল্য নির্ধারণ করতে হবে।’

রিসেল টিকিটের অতিরিক্ত দাম নিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে টিকিট পুনরায় বিক্রির (রিসেল) অনুমতি আছে। তাই আমরা যদি খুব কম দামে টিকিট বিক্রি করি, তাহলে সেগুলো আরও বেশি দামে পুনরায় বিক্রি হবে। বাস্তবতাও সেটাই দেখাচ্ছে। অনেকেই বলছেন, আমাদের টিকিটের দাম বেশি। কিন্তু রিসেল মার্কেটে সেই টিকিট আরও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।’

ফিফা সভাপতি যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রে ৩০০ ডলারের নিচে কোনো কলেজ পর্যায়ের ম্যাচও দেখা যায় না, বড় পেশাদার খেলার কথা তো বাদই দিলাম।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী