ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

তিস্তা চুক্তি নিয়ে নতুন আশায় উত্তরের মানুষ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৩২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৪:৩২:৪৪ অপরাহ্ন
তিস্তা চুক্তি নিয়ে নতুন আশায় উত্তরের মানুষ ছবি: সংগৃহীত
উজান-ভাটির অসম পানিপ্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষ। খরায় ধু ধু বালুচর আর বর্ষায় কূল ভাঙা এই হলো উত্তরের দুঃখ তিস্তা নদীর চিরচেনা রূপ। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি অথবা চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি ভুক্তভোগী কয়েক কোটি মানুষের।

তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জানা যায়, ২০১১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ রয়েছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত।
 
নদীর এই করুণ দশার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, ‘বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়।’ মৎস্যজীবীদের সংকটের কথা তুলে ধরে আরেক বাসিন্দা বলেন, ‘নদীত পানি নাই, মাছ কোন জায়গাত ধরো?’
 
গবেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। 
 
রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ এ প্রসঙ্গে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দোহাই দিয়ে তিস্তার পানি বণ্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেয়া যে, “মমতার কারণেই তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি, আমরা ক্ষমতা গ্রহণের পরপরই তিস্তার পানি বণ্টন চুক্তি আমরা করেছি”।’
  
উজান-ভাটির এই অসম পানিপ্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বর্তমান বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও এই প্রকল্পটি জায়গা পাওয়ায় তিস্তা নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। 
 
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন।
 
রংপুরের তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, ‘দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে এড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ।’
 
সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত