ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

সাংবাদিকতার জন্য কোড অব কন্ডাক্ট শিগগিরই প্রণয়ন করা হবে: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৭:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৭:৩৫:০২ অপরাহ্ন
সাংবাদিকতার জন্য কোড অব কন্ডাক্ট শিগগিরই প্রণয়ন করা হবে: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিকতার জন্য কোড অব কন্ডাক্ট শিগগিরই প্রণয়ন করা হবে: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
সাংবাদিকতার পেশাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে শিগগিরই একটি নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ডিজিটাল মিডিয়ার ব্যাপক বিস্তার ঘটেছে। সহজেই অনলাইনভিত্তিক গণমাধ্যম চালু হওয়ায় তথ্য প্রবাহ বৃদ্ধি পেলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে জটিলতা তৈরি হচ্ছে।

তিনি জানান, ডিসিরা তাদের অভিজ্ঞতায় সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তাদের মতে, এমন কাঠামো থাকলে সাংবাদিকতার পেশাগত মান, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আরও বাড়বে।

রাজনৈতিক প্রভাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সম্মেলনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং সাংবাদিকতার কাঠামোগত উন্নয়ন নিয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করার কথা ভাবছে এবং দ্রুতই একটি কার্যকর নীতিমালা ও রেগুলেশন প্রণয়ন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় নতুন নীতিগত কাঠামো যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার