সাংবাদিকতার পেশাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে শিগগিরই একটি নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে ডিজিটাল মিডিয়ার ব্যাপক বিস্তার ঘটেছে। সহজেই অনলাইনভিত্তিক গণমাধ্যম চালু হওয়ায় তথ্য প্রবাহ বৃদ্ধি পেলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে জটিলতা তৈরি হচ্ছে।
তিনি জানান, ডিসিরা তাদের অভিজ্ঞতায় সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তাদের মতে, এমন কাঠামো থাকলে সাংবাদিকতার পেশাগত মান, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আরও বাড়বে।
রাজনৈতিক প্রভাব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সম্মেলনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বরং সাংবাদিকতার কাঠামোগত উন্নয়ন নিয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করার কথা ভাবছে এবং দ্রুতই একটি কার্যকর নীতিমালা ও রেগুলেশন প্রণয়ন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনায় নতুন নীতিগত কাঠামো যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।