ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:০৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:০৯:০১ অপরাহ্ন
নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর একটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচাম্পা মাঠে ও বিকেল তিনটার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম  ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খোর্দ্দচাম্পা মাঠে মারা যাওয়া ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৬০)। বাবার নাম মো. আফসার। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট ঊঠাপাড়া বলে জানা গেছে। তিনি নিয়ামতপুরে ধান কাটতে এসেছিলেন।

অন্যদিকে  রামনগর মাঠে মারা যাওয়া যুবকের নাম অনুকুল চন্দ্র মহন্ত (২৫)। বাবার নাম প্রদীপ মহন্ত(পাতু)। বাড়ি রামনগর গ্রামে।

হাজিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ধানকাটা শ্রমিক দল খোর্দ্দচাম্পা এলাকায় জিনা ধান কাটতে এসেছিল। তাঁরা খোর্দ্দচাম্পা মাঠে ধান কাটছিল। দুপুর  একটার দিকে হঠাৎ করে ওই দলের সদস্য রফিকুল ইসলামের শরীরে বজ্রপাত হয়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে। 

চন্দননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম জানান, অনুকুল চন্দ্র মহন্ত রামনগর মাঠে ধান আনতে গিয়েছিলেন। ধান নিয়ে বাড়িতে আসার সময় আকস্মিক তাঁর শরীরে বজ্রপাত হয়। সেখানেই তিনি মারা যান। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার