নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর একটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচাম্পা মাঠে ও বিকেল তিনটার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খোর্দ্দচাম্পা মাঠে মারা যাওয়া ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৬০)। বাবার নাম মো. আফসার। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসের হাট ঊঠাপাড়া বলে জানা গেছে। তিনি নিয়ামতপুরে ধান কাটতে এসেছিলেন।
অন্যদিকে রামনগর মাঠে মারা যাওয়া যুবকের নাম অনুকুল চন্দ্র মহন্ত (২৫)। বাবার নাম প্রদীপ মহন্ত(পাতু)। বাড়ি রামনগর গ্রামে।
হাজিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ধানকাটা শ্রমিক দল খোর্দ্দচাম্পা এলাকায় জিনা ধান কাটতে এসেছিল। তাঁরা খোর্দ্দচাম্পা মাঠে ধান কাটছিল। দুপুর একটার দিকে হঠাৎ করে ওই দলের সদস্য রফিকুল ইসলামের শরীরে বজ্রপাত হয়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে।
চন্দননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ময়নুল ইসলাম জানান, অনুকুল চন্দ্র মহন্ত রামনগর মাঠে ধান আনতে গিয়েছিলেন। ধান নিয়ে বাড়িতে আসার সময় আকস্মিক তাঁর শরীরে বজ্রপাত হয়। সেখানেই তিনি মারা যান।