ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

সীতাকুণ্ডে আমতলীর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৩৭:৪৩ অপরাহ্ন
সীতাকুণ্ডে আমতলীর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার সীতাকুণ্ডে আমতলীর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৫ মে) রাত ফৌজদারহাটের উত্তর সলিমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আমতলী থানার মামলা নম্বর-১৩ (তারিখ: ২১ এপ্রিল ২০২৬) এর এজাহারভুক্ত ১২ ও ১৩ নম্বর আসামি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৮, বরিশালের যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইব্রাহীম খলিফা (৫৫) ও মোঃ সাহেব খলিফা (৩৫)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইব্রাহীম খলিফার পিতা মৃত রফেজ খলিফা এবং সাহেব খলিফার পিতা ইব্রাহীম খলিফা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার শাখারিয়া এলাকায়।

র‍্যাব জানায়, মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় (১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/১১৪/৫০৬(২)) দায়ের করা হলেও পরবর্তীতে ৩০২ ধারা সংযোজন করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার