চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৫ মে) রাত ফৌজদারহাটের উত্তর সলিমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আমতলী থানার মামলা নম্বর-১৩ (তারিখ: ২১ এপ্রিল ২০২৬) এর এজাহারভুক্ত ১২ ও ১৩ নম্বর আসামি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছে। পরে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৮, বরিশালের যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইব্রাহীম খলিফা (৫৫) ও মোঃ সাহেব খলিফা (৩৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইব্রাহীম খলিফার পিতা মৃত রফেজ খলিফা এবং সাহেব খলিফার পিতা ইব্রাহীম খলিফা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার শাখারিয়া এলাকায়।
র্যাব জানায়, মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় (১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/১১৪/৫০৬(২)) দায়ের করা হলেও পরবর্তীতে ৩০২ ধারা সংযোজন করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।