ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০ পিতা পূত্রের ধর্ষণে বড়াইগ্রামে ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর গ্রেফতার নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ ৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার। তার সঙ্গে এএসআই ছবিউল্লাহ, এএসআই মোঃ ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মোঃ জাহেদুল ইসলাম, এএসআই মোঃ সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পুলিশ জানায়, আমির হোসেন ওরফে কালাবাঁশির বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই আমির হোসেন, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মোঃ আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তাজা ও খালি অ্যামুনিশন, শটগানের কার্তুজ, কিরিচ, চাইনিজ কুড়াল, চকলেট বোমা, অস্ত্র তৈরির নকশা, লোহার রড, পাইপ, কাটিং সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া উদ্ধার করা হয় গ্রাইন্ডিং মেশিন, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, টুল বক্স এবং ৮৫টি শিশা।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আগেই পুলিশের এ অভিযান বড় ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার