ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক

মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:০৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:০৪:২০ অপরাহ্ন
মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান
যুদ্ধ আবহে পারস্য উপসাগরের আকাশে বিপাকে পড়ল মার্কিন বায়ুসেনার একটি বিশেষ বিমান। মাঝ আকাশে অন্যান্য বিমানকে জ্বালানি সরবরাহকারী ‘কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’টি ওড়ার পর মাঝপথেই জরুরি সঙ্কেত (৭৭০০ ডিস্ট্রেস সিগন্যাল) পাঠায়। 

জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওড়ার পর কাতারের কাছে বিমানটির রেডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সামরিক অভিযানের কাজে সাহায্য করতেই আকাশে ছিল এই মার্কিন বিমানটি। উড়ান সংক্রান্ত তথ্য বলছে, অবতরণের আগে বিমানটি আকাশে বেশ কিছুক্ষণ চক্কর কাটছিল। 

ঠিক কী কারণে এই জরুরি অবস্থা তৈরি হল বা কোনও হামলা হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আমেরিকার পক্ষ থেকেও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ইরানের সংবাদমাধ্যম বিমান নিখোঁজ হওয়ার খবর দিলেও তারা এর সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে নীরব তেহরান।

গত মার্চ মাসেই ইরাকের আকাশে ইরানের হামলায় একই মডেলের একটি মার্কিন বিমান ভেঙে পড়েছিল। ফলে দ্বিতীয়বার বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়ছে, মার্কিন বায়ুসেনার এই বিমান আসলে একটি ‘উড়ন্ত পেট্রোল পাম্প’। 

এর কাজ কী কী? 
 
মাঝ আকাশে লড়াই চলাকালীন কোনও যুদ্ধবিমানের জ্বালানির ঘাটতি হলে এই বিমানটি তাতে তেল ভরে দেয়। এর ফলে যুদ্ধবিমানগুলো দীর্ঘক্ষণ আকাশে থাকতে পারে।
 
গত ৬০ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে থাকা এই বিমানটি কয়েকশো যাত্রী বা প্রায় ৩৭,৬০০ কেজি মালপত্র বইতে পারে।
 
কেবল যুদ্ধ নয়, প্রয়োজনে আহত রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য এতে বিশেষ চিকিৎসার ব্যবস্থাও থাকে।
 
আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর আকাশপথের শক্তিতে এই বিমানের গুরুত্ব অপরিসীম। আপাতত বিমানটি কোথায় এবং কী অবস্থায় আছে, তা নিয়েই দানা বাঁধছে রহস্য।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২