ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৭:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৭:০৪:২৬ অপরাহ্ন
কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন থালাপতি বিজয় (সি. জোসেফ বিজয়)। ইন্ডাস্ট্রিতে তার সংগ্রাম ও কঠোর পরিশ্রমের গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে তিনি এমনই এক তারকা, যার বাজার বিশাল; অর্থাৎ―শুধু তার জন্যই সিনেমা নির্মাণ করা হয়। ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসানের পরই কলিউডের পরবর্তী তারকা বিজয়।

সিনেমার এই দাপুটে অভিনেতা এবার প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। আর প্রথমবারই অংশ নিয়ে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) জয়লাভ করেছে। ১০৭ আসনে জয় পেয়েছে তার দল। অভিনেতা নিজেও পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব) দুটি আসন থেকে অংশ নিয়ে জয় লাভ করেছেন।

এদিকে সিনেমা ও রাজনীতি―উভয় ক্ষেত্রেই নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করলেন অভিনেতা বিজয়। কিন্তু তার নাম ‘থালাপতি’ শব্দ ছাড়া যেন অসম্পূর্ণ মনে হয়। কীভাবে এল এ নাম? এর অর্থ-ই বা কী? এ নিয়েও জানার আগ্রহ অনেকের।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, তামিল সিনেমার ইতিহাসে দেখা যায়, কলিউডের শীর্ষ তারকাদের দেবতুল্য মনে করা হয়। তামিল সিনেমাপ্রেমীরাও তারকাদের তাদের নিজস্ব উপাধিতে সম্বোধন করতে অভ্যস্ত। তাদের বিশ্বাস, এটি তারকাদের জনগণের আরও কাছে নিয়ে আসে। এর শুরু হয়েছিল কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ এম জি রামচন্দ্রনের (এমজিআর) হাত ধরে, যিনি ‘মাক্কাল থিলাগাম’ নামে পরিচিত হতে শুরু করেন।

এমজিআর মাক্কাল থিলাগাম হয়েছিলেন যখন:
এমজিআর এমন একজন অভিনেতা, যার তারকাখ্যাতির শিখরে পৌঁছানোর পরও জনসাধারণের সঙ্গে বেশ সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে এই সুসম্পর্কই তাকে মানুষের ‘মাক্কাল থিলাগাম’ করে তুলেছিল। তারপরই শিবাজি গণেশন থেকে শুরু করে অজিত ও বিজয় পর্যন্ত সব অভিনেতাকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা এই উপাধি দিয়েছেন।

বিজয় যখন ইলাইয়া থালাপতি:
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভেত্রি’ নামক একটি সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিজয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি সিনেমায় কাজের পর রজনীকান্তের ‘নান সিগাপ্পু মানিথান’ সিনেমায় কাজ করেন। ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ নামক সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে এ অভিনেতা তার বাবা এস এ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। অবশ্য তার বাবাও একজন চলচ্চিত্র নির্মাতা। নায়ক হিসেবে সাফল্য পেতে অবশ্য কিছুটা সময় লেগেছিল বিজয়ের। আর নায়ক হিসেবে অভিষেকের দুই বছর পর ‘রাসিগান’ সিনেমা করেন। সিনেমাটি নিয়ে তীব্র সমালোচনা হয় তখন। তবে এটিই ছিল তার অভিনীত প্রথম বাণিজ্যিকভাবে সফল কাজ। এর মাধ্যমেই ‘ইলাইয়া থালাপতি’ হিসেবে ক্যারিয়াল শুরু হয় বিজয়ের।

‘রাসিগান’ ছিল প্রথম সিনেমা, এতে ইলাইয়া থালাপতি উপাধি দেয়া হয়েছিল বিজয়কে। এর অর্থ তরুণ সেনাপতি। পরবর্তী সিনেমাগুলোয় ‘ইলাইয়া থালাপতি’ নামে পরিচিত পেতে থাকেন তিনি এবং ভক্তরাও গ্রহণ করে নেন তা।

ইলাইয়া থালাপতি থেকে থালাপতি:
তিন দশক ধরে অভিনেতা বিজয়কে ‘ইলাইয়া থালাপতি’ নামে ডাকা হতো। এই সময় অবশ্য ইন্ডাস্ট্রিতে তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। তার সাফল্য ছিল অভাবনীয়। ৪৩ বছর বয়সেও তাকে ‘ইলাইয়া থালাপতি’ নামে ডাকা হতো।

২০১৭ সালে নির্মাতা অ্যাটলি ও বিজয় উপাধি পরিবর্তন করে ‘থালাপতি’ রাখার সিদ্ধান্ত নেন। এর অর্থ সেনাপতি বা নেতা। ‘মার্শাল’র ফার্স্ট-লুক পোস্টার প্রকাশ হলে তাতে থালাপতি হিসেবেই উল্লেখ করা হয় বিজয়কে। আর এই পরিবর্তন দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তা উদযাপন করেন।

বছরের পর বছর কাজের মাধ্যমে একজন তারকা হয়ে ওঠেন বিজয় এবং তাকে রাজনৈতিক নেতা হিসেবে দেখতে শুরু করেন তার ভক্তরা। নিজের লাজুক ভাবমূর্তি ত্যাগ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজের চমৎকার বক্তব্য মুগ্ধ করে জনগণকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক