ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২০:৪৪ অপরাহ্ন
আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা ছবি: সংগৃহীত
টানা তিনবার ক্ষমতায় থাকার পর সোমবার (৪ মে) বিজেপির কাছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, তিনি নির্বাচনে হারেননি এবং বিজেপি যে ম্যান্ডেট পেয়েছে তা ‘লুট’ করা।

বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মমতা বলেন, ‘আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।’
 
মমতা ইতোমধ্যেই অভিযোগ করেছেন যে এই নির্বাচনে ১০০টি আসন ‘চুরি’ হয়েছে। বুধবার তিনি সরকার ও নির্বাচন কমিশনকে এই ঘটনায় জড়িত থাকার জন্যও অভিযুক্ত করেছেন।
 
তৃণমূল নেত্রী বলেন, গণতন্ত্র এভাবে কাজ করে না, যখন বিচার বিভাগ থাকে না। যখন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট এবং সরকার একদলীয় শাসন চায়, তখন বিশ্বের কাছে একটি ভুল বার্তা যায়। 

নির্বাচন কমিশনের ওপর দায় দিয়ে তিনি সংস্থাটির বিরুদ্ধে ‘নোংরা খেলা’ খেলার অভিযোগ করেছেন। বলেছেন, আসল প্রতিদ্বন্দ্বী নির্বাচন কমিশন, বিজেপি নয়।
 
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন চুরি করেছে।’
 
৭১ বছর বয়সি মমতা আরও অভিযোগ করেন, একটি ভোটকেন্দ্রে তিনি আক্রমণের শিকার হয়েছেন। বলেন, আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিল। আমাকে গণনা কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। 

আগামীতে নিজ দলের কৌশল প্রকাশ করতে রাজি হননি মমতা। তবে বলেছেন, ইন্ডিয়া ব্লকের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সমর্থন তার সঙ্গে রয়েছে। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার