ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়ী'তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৫:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৫:৩৯:০৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন পরিস্থিতি ও বাঁধ নির্মাণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী তিনি গোদাগাড়ী পৌরসভার সারাংপুর, কাচারীপাড়া, সুলতানগঞ্জ ঘাট এবং উপজেলার দুর্গম চরআষাড়িয়াদহ ইউনিয়নের (ইউপি) চর বয়ারমারীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙনের ভয়াবহতা দেখেন এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “নদীভাঙন এই অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘস্থায়ী অভিশাপ। প্রতি বছর নদী ভাঙনে মানুষ তাদের ভিটেমাটি ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমরা আর সাময়িক সমাধান চাই না; জনগণের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।”তিনি আরও বলেন, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শিক্ষা কমিটির সভাপতি ড. ওবায়দুল্লাহ, আষাড়িয়াদহ ইউনিয়ন জামায়াত প্রার্থী আব্দুল্লাহীল কাফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং ও স্থায়ী বাঁধ নির্মাণের কারিগরি দিকগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়