ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৪৭:১৮ অপরাহ্ন
জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার ছবি: সংগৃহীত
সময় নিলেন না, সুযোগও দিলেন না। মাদ্রিদ ওপেনের ফাইনালে একতরফা ম্যাচে আলেকজান্ডার জেরেভকে ৬-১, ৬-২ হারিয়ে খেতাব জিতলেন ইয়ানিক সিনার। খেলা শেষ মাত্র ৫৭ মিনিটে। এই জয়ের সুবাদে শুধু আরও একটি ট্রফি নয়, রোলাঁ গারোর আগে নিজের জমি আরও মজবুত করে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

জয়ের সৌজন্যে সিনার গড়লেন নতুন রেকর্ড। টানা পাঁচটি মাস্টার্স খেতাব হাতে তোলার নজির আগে কেউ গড়তে পারেননি। শুধু তাই নয়, মরসুমের প্রথম চারটি মাস্টার্স প্রতিযোগিতাও প্রথম তিনিই জিতলেন।

পরিসংখ্যান আরও পরিষ্কার ছবি দিচ্ছে—টানা ১৩ সেট জয়, টানা ৯ ম্যাচে অপরাজিত, আর একটানা ৬৫টি সার্ভিস গেম ধরে রাখা। এই ধারাবাহিকতা রোলাঁ গারোর আগে অন্যদের জন্য সতর্কবার্তা। মাস্টার্স পর্যায়ে শেষ ২৮টি ম্যাচ জিতেছেন সিনার। শেষ ৫৮ সেটের মধ্যে ৫৬টি। সামগ্রিকভাবে শেষ ৪৭ ম্যাচে জয় ৪৫টিতে। অর্থাৎ, পারফরম্যান্সে কোনও ওঠানামা নেই। ধারাবাহিক নিয়ন্ত্রণ এখন সিনারের সবচেয়ে বড় শক্তি।

ফাইনালের ছবিটা শুরু থেকে একমুখী। চারটির চারটিতেই ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন সিনার। নিজের সার্ভে একবারও চাপে পড়তে হয়নি। প্রথম সার্ভ থেকে পেয়েছেন ৯৩ শতাংশ পয়েন্ট। বেসলাইন থেকে শটের গতি আর নিখুঁত নিয়ন্ত্রণে জেরেভকে পুরো ম্যাচে পিছনে ঠেলেছেন।

ম্যাচের শুরুতে ৫-০ লিড নিয়ে কার্যত ফলাফল নিশ্চিত করে দেন। শেষে আবার ব্রেক করে ম্যাচ শেষ নিজের সার্ভ ধরে রেখে। হেড-টু-হেড পরিসংখ্যানেও ব্যবধান বাড়ান—জেরেভের বিরুদ্ধে এগিয়ে ১০-৪। সাম্প্রতিক লড়াইগুলোতেও স্ট্রেট সেটে জয়ের ধারাবাহিকতা বজায় থাকল।

ম্যাচ শেষে সিনার বলেন, ‘আমি ম্যাচটা খুব ভালভাবে শুরু করি, শুরুতেই ব্রেক পাই। ও আজ সেরা টেনিস খেলছিল না, তাই আমি এগিয়ে গিয়ে খেলতে চেয়েছি। খেলার মান নিয়ে আমি খুব খুশি। এই ধরনের একটা খেতাব জেতা আমার কাছে অনেক বড় ব্যাপার।’

এই জয়ের পর সিনারের সামনে আরেকটা বড় লক্ষ্য স্পষ্ট—কেরিয়ার ‘গোল্ডেন মাস্টার্স’। এখন পর্যন্ত নয়টি মাস্টার্সের মধ্যে আটটিই জিতেছেন তিনি। বাকি শুধু ইতালিয়ান ওপেন, যা আয়োজিত হবে তাঁর ঘরের মাঠ, রোমে। আগামী সপ্তাহে শুরু সেই প্রতিযোগিতা। ২৪ বছরের ইতালিয়ান রোমে খেতাব জিততে পারলে নোভাক জোকোভিচের পর দ্বিতীয় টেনিস তারকা হিসেবে এই কৃতিত্বের মালিক হবেন। সেই লক্ষ্যে এগোনোর পাশাপাশি রোলাঁ গারোর আগে ছন্দ ধরে রাখাই এখন প্রধান কাজ। মাদ্রিদে যা দেখা গেল, তাতে স্পষ্ট—সিনার এখন শুধু ফর্মে নেই, রয়েছেন পূর্ণ নিয়ন্ত্রণে। আর সেটাই তাঁকে আলাদা করে দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪