ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে স্নানের আগে মাত্র দুই উপকরণ মেখে নিন মুখে, টানটান হবে ত্বক রাণীনগরে অভিযান চালিয়ে ইট ভাটায় ৩লাখ টাকা জরিমানা আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র

দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন
রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে সৃষ্টি হয় এক স্মৃতিময় মুহূর্ত।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ইসমাইল হোসেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে কলেজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি বলেন, একজন শিক্ষকের বিদায় মানেই একটি অধ্যায়ের সমাপ্তি, তবে তাঁর আদর্শ ও শিক্ষাদর্শনই তাঁকে বাঁচিয়ে রাখে।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ইসমাইল হোসেন বলেন, এই প্রতিষ্ঠান তাঁর কাছে শুধুই কর্মস্থল নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে ওঠাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবার চোখে ছিল অশ্রু আর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনুভূতি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ