রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের মাঝে সৃষ্টি হয় এক স্মৃতিময় মুহূর্ত।
কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ইসমাইল হোসেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে কলেজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথি বলেন, একজন শিক্ষকের বিদায় মানেই একটি অধ্যায়ের সমাপ্তি, তবে তাঁর আদর্শ ও শিক্ষাদর্শনই তাঁকে বাঁচিয়ে রাখে।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ইসমাইল হোসেন বলেন, এই প্রতিষ্ঠান তাঁর কাছে শুধুই কর্মস্থল নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে ওঠাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবার চোখে ছিল অশ্রু আর হৃদয়ে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অনুভূতি।