ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে দ্রুতই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া: প্রধানমন্ত্রী সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ মাদক কারবারী সেলিনা, মিঠু, রায়হান ও রাজু
রাজশাহী নগরীতে নারীসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ।
 
গত ২৪ ঘন্টায় নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা ও রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ সেলিনা (৪৫), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত ইদ্রিস শেখের মেয়ে একই এলাকার মোঃ মিঠু (২০), সে মৃত শহিদের (পালিত) ছেলে, মোঃ তানজিম রায়হান (২০), সে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোঃ সাজ্জাদ আলী রমজানের ছেলে ও মোঃ মাহতাব রাজু (৫০), সে মৃত আজাহার আলীর ছেলে।
 
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
 
তিনি জানান গ্রেফতার মাহতাব রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭