​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৫১:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নারীসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ।
 
গত ২৪ ঘন্টায় নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা ও রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ সেলিনা (৪৫), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত ইদ্রিস শেখের মেয়ে একই এলাকার মোঃ মিঠু (২০), সে মৃত শহিদের (পালিত) ছেলে, মোঃ তানজিম রায়হান (২০), সে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোঃ সাজ্জাদ আলী রমজানের ছেলে ও মোঃ মাহতাব রাজু (৫০), সে মৃত আজাহার আলীর ছেলে।
 
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
 
তিনি জানান গ্রেফতার মাহতাব রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]