ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৭:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৭:১০:৩০ অপরাহ্ন
সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা  শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চলনবিলে বোরোধান কাটতে আসা ধান কাটা শ্রমিকদের মাঝে দুপুরের খাবার, গামছা ও গেঞ্জি  বিতরণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির। 

শুক্রবার (১ মে) দুপুরে নাটোর-৩ (সিংড়া) এমপি আলহাজ  অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে  উপজেলার পেট্রো বাংলা পয়েন্ট, সাতপুকুরিয়া, বিলতাজপুর সহ চলনবিলের বিভিন্ন মাঠে প্রায় শতাধিক ধান কাটা শ্রমিকদের মাঝে  এসব বিতরণ করেন যুবদল নেতা হুমায়ুন কবির। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের নির্বাহী সদস্য শ্রী জয়দেব সাহা, ৮নং শেরকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,  উপজেলা কাঠমিস্ত্রী সমবায় সমিতির নেতা শ্রী বিশ্বজিৎ কুমার সাহা, উপজেলা ছাত্রদলের নেতা মমিন সরকার, যুবদলের কর্মী পাপ্পু, মাহতাব সহ আরো অনেকে।  

বিতরণ শেষে শ্রমিকদের কাছে  হুমায়ুন কবির বলেন, আজ মুলত শ্রমিকদের শোকের দিন। দিনটি স্মরণ করে রাখার জন্য সারা দেশের শ্রমিকরা বিভিন্নভাবে দিবসটি পালন করে আসছে। এমপি মহোদয়ের পক্ষ হতে এই সামান্য কিছু উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আপনারা এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি