নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চলনবিলে বোরোধান কাটতে আসা ধান কাটা শ্রমিকদের মাঝে দুপুরের খাবার, গামছা ও গেঞ্জি বিতরণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির।
শুক্রবার (১ মে) দুপুরে নাটোর-৩ (সিংড়া) এমপি আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে উপজেলার পেট্রো বাংলা পয়েন্ট, সাতপুকুরিয়া, বিলতাজপুর সহ চলনবিলের বিভিন্ন মাঠে প্রায় শতাধিক ধান কাটা শ্রমিকদের মাঝে এসব বিতরণ করেন যুবদল নেতা হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের নির্বাহী সদস্য শ্রী জয়দেব সাহা, ৮নং শেরকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা কাঠমিস্ত্রী সমবায় সমিতির নেতা শ্রী বিশ্বজিৎ কুমার সাহা, উপজেলা ছাত্রদলের নেতা মমিন সরকার, যুবদলের কর্মী পাপ্পু, মাহতাব সহ আরো অনেকে।
বিতরণ শেষে শ্রমিকদের কাছে হুমায়ুন কবির বলেন, আজ মুলত শ্রমিকদের শোকের দিন। দিনটি স্মরণ করে রাখার জন্য সারা দেশের শ্রমিকরা বিভিন্নভাবে দিবসটি পালন করে আসছে। এমপি মহোদয়ের পক্ষ হতে এই সামান্য কিছু উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আপনারা এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন।