ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন
রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি
রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের-এর পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন তিনি। এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম রবি বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জনসেবামূলক কার্যক্রম অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন