রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের-এর পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন তিনি। এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম রবি বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জনসেবামূলক কার্যক্রম অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]