ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস! রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ভুল হলে করণীয় কী? রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের

রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:১৫:০৬ অপরাহ্ন
রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি
রাজশাহী মহানগরে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে ফ্রি ওয়াই-ফাই জোন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের-এর পাড়া-মহল্লায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদানের অঙ্গীকারকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আধুনিক ও সুবিধাজনক একটি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন তিনি। এ সময় মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুল ইসলাম রবি বলেন, এটি কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং একটি প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগরবাসীর দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিয়ে একটি ডিজিটাল ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, জনসেবামূলক কার্যক্রম অতীতেও করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা