ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০২:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০২:৩৩:১২ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার হাজরা পুকুর নিউ কলোনি থেকে ২ কেজি গাঁজা, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বুধবার র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনিতে অভিযান চালায়। এ সময় মামুন শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলোঃ মো. মামুন শেখ (৩৬), হাজরা পুকুর এলাকার বাসিন্দা এবং মো. সফিক (৩৭), পবা নতুন পাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি