রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার হাজরা পুকুর নিউ কলোনি থেকে ২ কেজি গাঁজা, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনিতে অভিযান চালায়। এ সময় মামুন শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলোঃ মো. মামুন শেখ (৩৬), হাজরা পুকুর এলাকার বাসিন্দা এবং মো. সফিক (৩৭), পবা নতুন পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।