ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:৩২:৪৩ অপরাহ্ন
ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
 

ময়মনসিংহ জেলার গৌরীপুরে এক বাক-প্রতিবন্ধী (অটিজম) শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি আরিফুল ইসলাম প্রকাশ মুন্নাকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। ঘটনার প্রায় ১০ মাস পর গত ২৬ এপ্রিল (রোববার) রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মুন্না ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গাগলা গ্রামের আবুল হাশেমের ছেলে এবং শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

তদন্ত ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুন গৌরীপুর থানার গাগলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম শিশুটি সম্পর্কে মুন্নার ভাগনি (মায়ের আপন ফুফাতো ভাই)। ঘটনার দিন ভিকটিমের মা তাঁর কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে ময়মনসিংহ আদালতে গিয়েছিলেন।

বাসায় কেউ না থাকার সুযোগে মুন্না ওই বাক-প্রতিবন্ধী শিশুকে পুতুল দেওয়ার লোভ দেখিয়ে নিজ বিছানায় নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম তাঁর মাকে ইশারা ও অস্পষ্ট ভাষায় বিষয়টি জানালে গত ১৭ জুন ২০২৫ তারিখে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে মুন্না গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন এবং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় আত্মগোপন করেছিলেন। র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ময়মনসিংহের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা