ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:১৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:১৭:০৬ অপরাহ্ন
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় গৃহকর্তাদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চুরি এবং অন্তত একটি ঘটনায় হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে বিলকিস বেগম (৪০) নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান। চেতনানাশক ব্যবহার করে ক্রমিক চুরির রহস্য উদ্‌ঘাটন শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পিবিআই জানায়, বিলকিস বেগম বিভিন্ন সময় ভুয়া পরিচয়ে গৃহকর্মীর কাজ নিতেন। কখনো মারুফা, কখনো আঞ্জুমান, আবার কখনো নিজের নাম ব্যবহার করতেন। কাজ নেওয়ার পর সুযোগ বুঝে বাসার সদস্যদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করতেন। এরপর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেতেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১৩ আগস্ট উত্তরা ৪ নম্বর সেক্টরে ইবনুল আলম পলাশের বাসায় আঞ্জুমান পরিচয়ে কাজ নেন ওই নারী। পরদিন কাজে যোগ দিয়ে গৃহকর্তার মা রওশনারা বেগমের জন্য নাশতা তৈরি করেন। পরে আলুভাজির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অচেতন করে হাতের সোনার বালা, কানের দুল ও তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

বিকেলে বাসায় ফিরে পরিবারের সদস্যরা রওশনারা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টানা নয় দিন চিকিৎসার পর তিনি সুস্থ হন। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হলেও দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিকে শনাক্ত করতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি উত্তরায় একই কৌশলে চুরি করতে গিয়ে একটি হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিলকিস বেগমকে গ্রেপ্তারের পর আগের মামলার ভুক্তভোগী পরিবারকে তাঁর ছবি দেখানো হলে তাঁরা তাঁকে শনাক্ত করেন। এরপর দুই ঘটনার মধ্যে যোগসূত্র বেরিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলকিস বেগম গত পাঁচ থেকে ছয় বছরে উত্তরা, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই কায়দায় অন্তত সাতটি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পিবিআই। এর মধ্যে উত্তরার একটি ঘটনায় অতিরিক্ত ঘুমের ওষুধ প্রয়োগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

পিবিআই আরও জানায়, বিলকিসের কোনো জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। এমনকি তাঁর ফিঙ্গারপ্রিন্টও সংরক্ষিত নেই। তিনি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়াতেন বলে তদন্তে উঠে এসেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ মুন্সী বলেন, বিলকিস পরিকল্পিতভাবে ভিন্ন পরিচয়ে বাসাবাড়িতে কাজ নিতেন এবং শুরু থেকেই তাঁর উদ্দেশ্য ছিল চুরি করা। তাঁর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার