ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১০:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১০:০১:২৯ অপরাহ্ন
বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা
ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, লন্ডনপ্রবাসী সফটওয়্যার প্রকৌশলী ওয়াই ভি ধর্মেন্দ্রর কাছ থেকে দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে অর্থ নেওয়া হয়। ভুক্তভোগীর বাবা সত্যনারায়ণ থানায় অভিযোগ দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে লন্ডনে আশু রেড্ডির সঙ্গে ধর্মেন্দ্রর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী বিয়ের আশ্বাস দেন। 

অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে ধর্মেন্দ্র আশু রেড্ডিকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার, গাড়ি ও সম্পত্তি কেনার জন্য সহায়তা করেন। এসব লেনদেনের মোট পরিমাণ প্রায় ৯.৩৫ কোটি রুপি। 

তবে অভিযোগ ওঠার পরই বিষয়টি অস্বীকার করেছেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ দাবি করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ব্যাংক লেনদেন, সম্পত্তির নথি ও অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক