ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, লন্ডনপ্রবাসী সফটওয়্যার প্রকৌশলী ওয়াই ভি ধর্মেন্দ্রর কাছ থেকে দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে অর্থ নেওয়া হয়। ভুক্তভোগীর বাবা সত্যনারায়ণ থানায় অভিযোগ দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে লন্ডনে আশু রেড্ডির সঙ্গে ধর্মেন্দ্রর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী বিয়ের আশ্বাস দেন।
অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে ধর্মেন্দ্র আশু রেড্ডিকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার, গাড়ি ও সম্পত্তি কেনার জন্য সহায়তা করেন। এসব লেনদেনের মোট পরিমাণ প্রায় ৯.৩৫ কোটি রুপি।
তবে অভিযোগ ওঠার পরই বিষয়টি অস্বীকার করেছেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ দাবি করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ব্যাংক লেনদেন, সম্পত্তির নথি ও অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।