ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০২:৫৪:৫৫ অপরাহ্ন
সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩জন আহত হয়েছেন।  

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের লাল মিয়ার ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে জেলা শহর মাইউজদীর সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে উপজেলার চরবাটা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর  আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত মুখি একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির যাত্রী জহির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।  

স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের সামগ্রী বালু ও কিছু পিলার সড়কের পূর্ব পাশে স্তুুপ করে রাখা হয়েছে। সড়কের পাশে বালুর স্তুপে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। প্রতিবছরই এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। এ স্থানে ছোট বড় মিলিয়ে ২০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫জন নিহত হয়।  
     
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। যে গাড়ি দিয় সিএনজিকে চাপা দেওয়া হয় সেই ট্রাক সনাক্তের চেষ্টা করছে পুলিশ। তবে উত্তেজিত জনতা একটি বালু বহনকারী ড্রাম ট্রাক আটক করে ভাঙচুর করে। সড়ক জনপথ বিভাগের মালামাল সড়কে থাকার বিষয়টি আমার জানা নেই। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু