ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:১৯:০৫ পূর্বাহ্ন
সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার আলোচিত আশফাক কবির সাজিদ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২ নম্বর আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গত (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে অনিক দাসকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার করইপুরা গ্রামের যীশু দাসের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে এবং চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে তিনি নগরীর ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

্ (১২ এপ্রিল বিকেলে চকবাজার থানাধীন বৌবাজার এলাকায় একটি টং দোকানের সামনে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সাজিদ প্রাণ বাঁচাতে দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলায় আশ্রয় নেন। অভিযুক্তরা ভবনে প্রবেশ করে তাকে মারধর করে গুরুতর জখম অবস্থায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

পরদিন ১৩ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে চকবাজার থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪)।

র‌্যাব জানায়, মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি