ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক যুগলের একসঙ্গে বিষপানের ঘটনায় প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রেমিক পরশ প্রধান (২১)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত রোববার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রেমিকা মিম আক্তার (১৯)।

নিহত পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিম আক্তারের সঙ্গে মোরসালিন হাসান পরশ প্রধানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হলেও তাদের মধ্যে গোপনে যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে এলে তাদের মধ্যে অভিমান তৈরি হয়। এর জেরে গত ১৭ এপ্রিল সকালে পরিবারের অগোচরে তারা দুজনেই বিষপান করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় মিম আক্তারকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, ১৯ এপ্রিল সকালে পরশ প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, কয়েক দিন আগে বিষপানে মিম আক্তারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শুক্রবার সকালে পরশ প্রধানের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছিল। তবে পরশ প্রধানের মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার