ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ!

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:৫৫:০৭ অপরাহ্ন
মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! ফাইল ফটো
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ওই কিশোরীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত ব্যক্তির নাম হাবেজ উদ্দিন (৬০)। তিনি উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত ময়ুর আলীর ছেলে বলে জানা গেছে।

​ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কিশোরীর মা গবাদি পশুর ঘাস কাটতে মাঠে যান এবং বাবা রিকশা নিয়ে উপার্জনের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়ি জনশূন্য থাকার সুযোগে অভিযুক্ত হাবেজ উদ্দিন সেখানে প্রবেশ করেন এবং কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

​কিশোরীর মা জানান, ​”আমি বাড়ি ফিরে দেখি হাবেজ উদ্দিন তাড়াহুড়ো করে আমাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে দেখি আমার মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। তার শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক আলামত দেখে আমরা নিশ্চিত হই যে তাকে পাশবিক নির্যাতন করা হয়েছে।”

​ঘটনার পরপরই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

কিশোরীর বাবা জানিয়েছেন, মেয়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

​এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, “বিষয়টি এখন পর্যন্ত আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঘটনাটি শোনার পর আমরা খোঁজখবর নেওয়া শুরু করেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে কিংবা ঘটনার সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা