ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ ৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন দিনাজপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়গুলো বাবা হওয়ার পথে বাধা হতে পারে মানসিক চাপ! বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক পিএসএলে যাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ, কারণ জানাল বিসিবি রানা প্লাজা ধসের ১৩ বছরেও মেলেনি বিচার ও ক্ষতিপূরণ রোজ ৭টি অভ্যাসই যথেষ্ট, শরীরের বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে পারে বুকে ব্যথা ও অস্বস্তি! নেপথ্যে কি গ্যাস-অম্বল না কি হার্টের রোগ? যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবেনা: অর্থমন্ত্রী কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’: ইতালি ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন লেবানন-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল! ঘোষণা করলেন ট্রাম্প কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির জয়পুরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার ‘সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করে চলেছে রুয়েট’

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৯:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৯:৩৭:৩০ অপরাহ্ন
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প ছবি: সংগৃহীত
পাকিস্তানের ইসলামাবাদে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার ‘সম্ভাবনা আছে’ বলে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে।
 
এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি জবাব দেন, ‘সম্ভাবনা আছে’। খবর বিবিসি’র।
 
এদিকে, অনুমোদন ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশ করায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এখন পর্যন্ত তিনটি কার্গো জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে দু’টি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
 
বুধবার (২২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ ইরানি গণমাধ্যমগুলো আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজটি ইসরাইলি সরকারের মালিকানাধীন। 
 
বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল, বারবার নিয়ম লঙ্ঘন, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালীটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল।’
 
বিবৃতি অনুযায়ী, ‘এ কারণে বাহিনীর গোয়েন্দা দক্ষতায় হরমুজ প্রণালীতে ইরানি জাতির অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে জাহাজগুলোকে শনাক্ত করে থামানো হয়েছে এবং তাদের কার্গো, নথি এবং রেকর্ড পরিদর্শনের জন্য ইরানের আঞ্চলিক জলসীমায় স্থানান্তর করা হয়েছে।’
 
আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরান ঘোষিত আইন বাস্তবায়নে বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা অথবা এই কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থি যেকোনো কার্যকলাপের ওপর ক্রমাগত নজর রাখা হবে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন

রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন