ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

তানোরে বিদ্যুতের দু'কর্মকর্তার পালিয়ে রক্ষা !

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৩৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৩৫:২৮ অপরাহ্ন
তানোরে বিদ্যুতের দু'কর্মকর্তার পালিয়ে রক্ষা  ! তানোরে বিদ্যুতের দু'কর্মকর্তার পালিয়ে রক্ষা !
রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের বকেয়া বিলের টাকা পরিশোধ করার পরেও অনৈতিক সুবিধা না পেয়ে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার চেস্টা করেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনিয় বাকবিতন্ডার এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা হট্টগোল করে  ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে পিটুনি দিয়ে আটকের চেস্টা করলে তারা পালিয়ে রক্ষা পায়।তবে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত অভিযোগ অস্বীকার করে বলেন মৃদু বাকবিতন্ডা হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। কিন্ত্ত এ খবর ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুতের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামের কয়েকজন গ্রাহক অফিস-সংশ্লিষ্ট ইলেক্ট্রিশিয়ান নাজমুলের কাছে বকেয়া বিলের টাকা দেন। কিন্তু নাজমুল অফিসে টাকা জমা দেননি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে যান ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত।

এসময় গ্রাহকগণ বলেন, তারা নাজমুলকে বিলের টাকা দিয়েছেন। কিন্তু কর্মকর্তারা তা আমলে না নিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ, গালমন্দ ও কটাক্ষ করেন। এ সময় গ্রাহক ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে ধাক্কাধাক্কি মারধর ও স্বজরে লাথি মারে। পরে বাধ্য হয়ে পুনরায় সংযোগ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

গ্রাহক ও স্থানীয়রা জানান, দেশে জ্বালানি সংকটের কারণে দিনরাত বিদ্যুতের লোডশেডিং চলছে। প্রয়োজনের সময় বিদ্যুৎ পাওয়া যায় না। তারা দীর্ঘদিন ধরে নাজমুলের মাধ্যমে বিল পরিশোধ করে আসছেন। বিষয়টি অফিসকে জানালেও সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ শোনা হয়নি। উল্টো সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা ও গালগালি করা হয়, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এবিষয়ে জানতে চাইলে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রেশিয়ান শান্ত তারা অভিযোগ অস্বীকার করে বলেন, মারপিট হয়নি, শুধু ধাক্কাধাক্কি হয়েছে। বিলের টাকা পরিশোধের পর সংযোগ চালু করে দেওয়া হয়েছে। আর পালিয়ে আশার অভিযোগ সঠিক নয়।

এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) রেজাউল করিম খাঁন জানান, মারপিট হয়নি। নাজমুল নামে এক স্থানীয় ইলেক্ট্রিশিয়ানের কাছে গ্রাহকরা বিলের টাকা দিয়েছিলেন, কিন্তু তা অফিসে জমা না দেওয়ায় হট্টগোল হয়। পরে বিষয়টি সমাধান হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি ছুটিতে আছেন বলেও জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী