ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাই কলাকোপাতে ব্যাপক উৎসব উদ্দিপনায় বৈশাখী সুবাদ মেলা উদযাপন ​পীরগঞ্জ মিলন সংঘের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত। রাজশাহীর আমবাজারে ধস, উৎপাদন খরচও উঠছে না চাষিদের শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন- এমপি মোস্তাফিজুর রহমান নোয়াখালীতে চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির মামলায় অটোরিকশা চালক কারাগারে তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা সরকারের বড় চ্যালেঞ্জ: ড. আব্দুল-আওয়াল বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ সিরাজগঞ্জে যমুনা নদী থেকে যুবকের শিকলবাঁধা মরদেহ উদ্ধার মতিঝিলে ব্যাংক গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫০ রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া, সকালে মরদেহ উদ্ধার যখন গর্ভে সন্তান থাকে তখন দেবী, তার পরই শরীর নিয়ে কটাক্ষ: কিয়ারা কুয়াকাটায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পর্যটকের মৃত্যু আমার স্ত্রীর কোনো দোষ নেই: আদালতে সোহেল রানা আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার

তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:১৯:৪৭ অপরাহ্ন
তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা
দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের অন্যতম নাম তায়কোয়ানডো। কিন্তু এই উজ্জ্বল খোলসের নিচে লুকিয়ে থাকা দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। অভিযোগ উঠেছে, ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দল ও স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়ে ধ্বংস হতে চলেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বর্ণপদকপ্রাপ্ত মেধাবী নারী ক্রীড়াবিদ লুবাবা বিনতে আমজাদের ক্যারিয়ার। পরিকল্পিত অপপ্রচার, আর্থিক প্রতারণা এবং মানসিক হয়রানির মাধ্যমে এক উদীয়মান নক্ষত্রকে নিভিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি ক্যাম্পে অবস্থানকালে খেলোয়াড়দের জন্য বরাদ্দ মাসিক ভাতা থেকে মাথাপিছু ৬ হাজার টাকা করে কেটে রাখা হয়। কোচদের মাধ্যমে ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এরশাদুল হক ও হাসানুজ্জামান বাবলুকে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত ট্র্যাকস্যুটসহ বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে ব্যাপক লুটপাটের প্রমাণ পাওয়া গেছে। এসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় দলীয় প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহীনির খেলোয়াড় দীপু চাকমাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়। প্রতিবাদে ক্যাম্প থেকে কয়েকজন সচেতন খেলোয়াড় পদত্যাগ করলে পরিস্থিতির আরও অবনতি ঘটে।

অন্যদিকে আনসারকে দলকে ‘চ্যাম্পিয়ন’ বানাতে সেনাবাহিনী তায়কোয়ানডো দলকে জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, জাতীয় চ্যাম্পিয়নশিপের ঠিক আগে  দীপু চাকমাসহ ৮ জন শীর্ষ খেলোয়াড়কে বহিষ্কার করা হয়, যাতে আনসার বাহিনীকে অনৈতিকভাবে চ্যাম্পিয়ন করা যায়। এই প্রহসনের প্রতিবাদে বাংলাদেশ সেনাবাহিনী দল টুর্নামেন্ট বর্জন করে। পরবর্তীতে সেনাবাহিনী ছাড়াই একটি একপেশে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করে ফেডারেশন।

বর্তমানে দেশের অন্যতম শীর্ষ খেলোয়াড় লুবাবা বিনতে আমজাদকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় মেধাতালিকায় ৪র্থ স্থান অর্জন করা সত্ত্বেও ফেডারেশনের একটি চক্র তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। জানা যায়, ২০২৪ সালের ২১তম ন্যাশনাল সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে লুবাবা স্বর্ণপদক অর্জন করলেও টুর্নামেন্ট কমিটির ভুলের কারণে তার সার্টিফিকেটে বয়স, ওজন ও প্রতিষ্ঠানের নাম ভুল আসে। পরবর্তীতে ফেডারেশন নিজেই তা সংশোধন করে সত্যায়ন করে দেয়। কিন্তু বর্তমানে ফেডারেশনের নতুন এডহক কমিটি সেই সংশোধিত সার্টিফিকেটকে পাশ কাটিয়ে পুরোনো ভুল সার্টিফিকেটকে ইস্যু করে তার ভর্তি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করছে।

প্রশ্ন উঠেছে, ফেডারেশনের কমিটি পরিবর্তন হলে পূর্ববর্তী কমিটির আয়োজিত টুর্নামেন্ট, প্রদত্ত সার্টিফিকেট ও কার্যক্রম কি অকার্যকর হয়ে যায়? যদি না হয়, তবে কেন একটি স্বীকৃত টুর্নামেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?

সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে আনসার ক্রীড়াবিদদের অর্থ আত্মসাতের চিত্র উঠে আসার পর তায়কোয়ানডো ফেডারেশনের এই সংকট আরও ঘনীভূত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত আক্রোশ মেটাতে একজন নারী অ্যাথলেটের জীবন নিয়ে এভাবে খেলা করা নজিরবিহীন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের বিদেশমুখী হওয়া ঠেকাতে এবং এই স্বেচ্ছাচারিতা বন্ধে ক্রীড়া মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও বিভাগীয় তদন্ত দাবি করেছে সচেতন ক্রীড়ামহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর আমবাজারে ধস, উৎপাদন খরচও উঠছে না চাষিদের

রাজশাহীর আমবাজারে ধস, উৎপাদন খরচও উঠছে না চাষিদের